
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রমজান ও তার সহযোগী সায়েমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন ও এস আই রাকিব হাসান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুরী ইউনিয়নের কুমিয়ান ইট বাটা সংলগ্ন এলাকা থেকে মকবুল সরদারের চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেলে রমজান (৩৮) ও তার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সহায়তাকারী উপজেলা সদরের কেউন্দিয়া গ্রামের শাখায়াত মোল্লার ছেলে সায়েম (২১)কে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ দুজনকে আটক করে।এরা দীর্ঘ বছর ধরে ইটভাটার আশপাশ এলাকায় শ্রমিক ও এলাকার উঠতি বয়সী ছেলেদের কাছে মাদক বিক্রি করে বলে নাম প্রকাশ অনিচ্ছুক এলাকার অনেকেই জানান।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা হয়েছে। রবিবার আসামিদের পিরোজপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক