হোম » সারাদেশ » কাউখালীতে ইয়াবা ব্যবসায়ী রমজান গ্রেফতার 

কাউখালীতে ইয়াবা ব্যবসায়ী রমজান গ্রেফতার 

কাউখালী (পিরোজপুর)  প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রমজান ও তার সহযোগী সায়েমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন ও এস আই রাকিব হাসান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুরী ইউনিয়নের কুমিয়ান ইট বাটা সংলগ্ন এলাকা থেকে মকবুল সরদারের চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেলে রমজান (৩৮) ও তার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সহায়তাকারী উপজেলা সদরের কেউন্দিয়া গ্রামের শাখায়াত মোল্লার ছেলে সায়েম (২১)কে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ দুজনকে আটক করে।এরা দীর্ঘ বছর ধরে ইটভাটার আশপাশ এলাকায় শ্রমিক ও এলাকার উঠতি বয়সী ছেলেদের কাছে মাদক বিক্রি করে বলে  নাম প্রকাশ অনিচ্ছুক এলাকার অনেকেই জানান।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা হয়েছে। রবিবার আসামিদের পিরোজপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!