হোম » সারাদেশ » শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেরপুরের সাংবাদিকতা অঙ্গনকে আরও এগিয়ে নিতে আহ্বান জানান।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম।
এছাড়াও সিনিয়র সাংবাদিক এস কে সাত্তার, জিএম আজফার বাবুল, দেবাশীষ সাহা রায়, ফজলুল কবীর সুরুজ, হাকিম বাবুল, মোহাম্মদ জুবায়ের রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মো. হযরত আলী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!