
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পেট্রোলপাম্পে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। শনিবার (৭ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি স্টেশনের বর্তমান ফুয়েলের মজুদ, বিক্রির হিসাব ও সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি বিতরণ হচ্ছে কি না তা কঠোর ভাবে যাচাই করা হয়।পাম্পগুলো হচ্ছে, পৌর এলাকার কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশন, একুশের মোড় এলাকার নূরজাহান ফিলিং স্টেশন ও জগন্নাথগঞ্জঘাট ফিলিং স্টেশন। জামালপুর জেলা প্রশাসকএর নির্দেশনায় উপজেলা প্রশাসন এলাকায় ফুয়েল বিতরন নিশ্চিত করতে স্টেশনএর মালিকদের সরকারি নীতিমালা অনুসরনের পাশাপাশি সাধারন ভোক্তাগনকেও সচেতন হওয়ার আহ্বান জানান। কেউ যেন জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। জনস্বার্থে এমন নজরদারি অব্যাহত থাকবে বলে জানাগেছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা