
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচটি মাদ্রাসার এতিমখানায় নগদ ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন এক আমেরিকান প্রবাসী দম্পতি।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে আমেরিকান প্রবাসী মারুফ আহমেদ ও তার সহধর্মিণী জিয়ান মারুফের পক্ষ থেকে এই নগদ অর্থ বিতরণ করা হয়। প্রবাসী দম্পতির পক্ষে তাদের পিতা ও বিশিষ্ট সমাজসেবক সোলায়মান আহমেদ এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে অনুদানের টাকা তুলে দেন।
জানা গেছে, বিতরনকৃত অর্থের মধ্যে উপজেলা সদরের সেকেন্দার আলী মাদ্রাসায় ৫০ হাজার টাকা এবং পৌর এলাকার মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসা, ইশাপাশা কাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসা, বাঁকাইল মাদ্রাসা ও জাটিগ্রাম শাহ্ আরজানিয়া মাদ্রাসায় ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সোলায়মান আহমেদ বলেন, ‘আমার ছেলে মারুফ আহমেদ ও পুত্রবধূ জিয়ান মারুফ প্রবাসে থাকলেও দেশের মানুষের কথা ভুলে যাননি। এলাকার এতিম শিশুদের প্রতি মমত্ববোধ থেকে তারা তাদের ব্যক্তিগত তহবিল থেকে এই দেড় লক্ষ টাকা পাঠিয়েছে।’ তারা যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে আর্তমানবতার সেবায় কাজ করতে পারে সেজন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২