
বুধবার (৪ মার্চ) দুপরে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা হাট গ্রামের দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস্ কোম্পানি লিমিটেড অফিসের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমাজ উদ্দিন তালুকদার শুভ বলেন, অভিযুক্ত লিটন, ইয়ামিন ও জাহিদ নামের তিন সাংবাদিক তার নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরবর্তীতে আমি টাকা না দিলে এআই প্রযুক্তি ব্যবহার করে আমার পরিবারের সদস্যদের ভুয়া ও মানহানিকর ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এতে আমি ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করেছে।
এছাড়াও আমার বিরুদ্ধে সম্প্রতি সিরাজগঞ্জ মিডিয়া নামের একটি ফেসবুক পেজে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। যা মিথ্যা, বানোয়াট ও ভীত্তিহীন। এতে আমার ব্যক্তি সন্মান, সামাজিক অবস্থান এবং আমার প্রতিষ্ঠান দেশ মাতৃকা ফুট প্রোডাক্টস্ লিমিডেট এর সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করছে।
ভুক্তভোগী আরও বলেন, আমি একজন সম্মানিত ব্যবসায়ী। আমার সুনাম ক্ষুন্ন করতে পরিকল্পিত ভাবে এই আপত্তিকর ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং আমাকে নানাভাবে হুমকি দিচ্ছি। এই বিষয়ে আমি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি এবং মহিলারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তির অপব্যবহার করে কাউকে ব্ল্যাকমেইল করা গুরুতর অপরাধ এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা