
মোঃ আরিফুল ইসলাম,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ ই মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব ক্রীড়া সামগ্রী (ক্রিকেট ব্যাট বল,ভলিবল,ফুটবল, ব্যাডমিন্টন, ইত্যাদি উপকরণ) বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) গোলাম রব্বানী সরদার।
বিতরণকালে প্রধান অতিথি বলেন, ‘আমাদের আগামী প্রজন্ম আজ ফেসবুক, পাবজি,ও ফ্রিফায়ারসহ বিভিন্ন গেমে আসক্ত।তাদের সামাজিকভাবে গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। মাঠমুখি করতে হবে।
খেলাধুলার চর্চা বাড়ালে ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।কারণ শারীরিক সুস্থতা মানুসিক বলিষ্ঠতার উপায় ও উপকরণ।
খেলাধুলা ও শরীরচর্চায় পারে যুবসমাজকে,ফেসবুক, পাবজি, ফ্রিফায়ার, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ,সকল অন্যায় ও অপকর্ম থেকে দুরে রাখতে।
তিনি আরও বলেন,তৃণমূল পর্যায়ের তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে, বর্তমান সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন,নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম,পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ,বিএনপি নেতা আমিনুল ইসলাম, সোনাইচন্ডী স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত