
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে প্রদীপ চৌধুরী ও প্রতিমা রাণীর দাম্পত্য জীবনে পারিবারিক কলহ হয়ে আসছিল। এরই জেরে শুক্রবার রাত ৯টার দিকে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন স্বামী প্রদীপ। সেই আঘাতে অচেতন অবস্থায় বিছানায় পড়ে যান গৃহবধূ প্রতিমা রাণী। এ অবস্থায় বিছানায় পড়েছিলেন প্রতিমা রাণী। সকালে স্ত্রীকে অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পাওয়ায় বাড়ি থেকে সটকে পড়েন প্রদীপ। এর কিছুক্ষণ পর প্রতিমার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহত প্রতিমা রাণীর বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক প্রদীপ চৌধুরীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও