
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা, ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১ পিস ইয়াবাসহ ৮ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – মো. আব্দুল্লা (৩২), পিতা: রামপ্রসাদ, সাং: বনানী, শাজাহানপুর; মো. পলাশ (৩৫), পিতা: মৃত ফজলুল হক, চকসুত্রাপুর; বিশাল হরিজন (১৯), পিতা: সজ্জাদ হরিজন, কালিতলা সুইপার কলোনী; মো. আব্দুল হাই (৩৫), পিতা: মৃত ফজলুল হক, চকসুত্রাপুর; মো. সুমন (২৯), পিতা: মৃত জয়নাল আবেদীন, শাকপালা, শাজাহানপুর;
সাগর রায় (২৫), পিতা: মৃত বাবলু রায়, নলডাঙ্গা, থানা: সাদুল্লাপুর, জেলা: গাইবান্ধা; মো. আরিফ হোসেন (৩০), পিতা: মো. বেলাল হোসেন, সেউজগাড়ী; সুজ্জল চন্দ্র দাস (৩৫), পিতা: সুশীল চন্দ্র দাস, চামুড়পাড়া, গাবতলী।
ভ্রাম্যমাণ আদালত ১ নম্বর আসামিকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া বাকি ৭ জনকে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত আলামত ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক