
সান্টু ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় বামনগ্রাম মধ্যপাড়া নাটোর নলডাঙ্গা মহাসড়কে নলডাঙ্গা থেকে নাটোরগামী শ্যালো গাড়ির সাথে নাটোর থেকে নলডাঙ্গা আসা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ তিনজন আহত হয়েছেন।
(২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বামনগ্রাম মধ্যপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা রামসার কাজিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে মো. মনজুরুল ইসলাম সাওন (২৫) একই এলাকার ওমর আলীর ছেলে খায়রুল ইসলাম (২২) প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।
আহত দুজনেই নাটোর সরকারি হাসপাতালে শিশু কার্ডের টিকিট কাউন্টারে কর্মরত ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাসুদ, বলেন, এই দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা শেষে দুজন বাড়ি ফিরে যান এবং এই দুর্ঘটনায় গুরুতর আহত শ্যালো গাড়ির ড্রাইভার একই ইউনিয়নের বালুডাঙ্গা গ্রামের মৃত বাহার আলীর ছেলে জায়েদ আলী (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা