
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ থেকে পরিষদ চত্বরে ১৬জন মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীদের জীবনমান্নয়নে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে।দেশের অসহায় ও দরিদ্র মহিলাদের সাবলম্বী করে তুলতে এ সরকার বদ্ধপরিকর।
এছাড়া ও
এলজিইডি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য শাজাহান আলী, এলজিইডি সহকারী ইঞ্জিনিয়ার ফাহাদ আলী, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি