
মঙ্গলবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সয়দাবাদ মোড় এলাকা থেকে আটক করা হয়েছে। এসময় ১টি মোটরসাইকেল জব্দ করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (২৫) বগুড়া জেলার ধনুট থানার উত্তর শহরা বাড়ী গ্রামের মো. আবু সাঈদের ছেলে।
বুধবার (২৫ ফেব্রয়িারী) সকালে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সয়দাবাদ মোড় এলাকার সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে র্যাব-১২ এর মাদক বিরোধী অভিযানে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ফেয়ারডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘ দিন ধরে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে মোটরসাইকেলে নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা