
আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলার গাজীপুর দারুসসুন্নাৎ শাহ মোহেবুল্লাহ দ্বীনিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালী প্রবাসী কবির মাহমুদের অর্থায়নে রবিবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে এতিম, অসহায় শিক্ষার্থীসহ স্থানীয় তিন শতাধিক রোজাদার ব্যাক্তি অংশ নেয়।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী আলহাজ্ব রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন গাজীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহীদুল ইসলাম, জমিয়াতে হিজবুল্লাহ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মেনহাজ উদ্দিন, দাতা সদস্য শাহ আলম মোল্লা, মাদ্রাসার মুদির মাওলানা আবু মুছা আল হাদি, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমেন নিজাম ও ব্যবসায়ী বশির তালুকদার প্রমুখ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ