
নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, “নাগরপুরকে একটি শান্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস করা হবে না।”
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান,থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান, যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম ( সবুজ) বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২