হোম » সারাদেশ » রুহিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রুহিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

oppo_0

মোঃ ফারুক হোসেন, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানকারী বীর শহীদদের স্মরণে এই কর্মসূচি পালন করে স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রুহিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমেই রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর  রুহিয়া ডিগ্রি কলেজ, রুহিয়া থানা প্রেসক্লাব রুহিয়া থানা  বিএনপির সকল সংগঠন শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এই সময় রুহিয়া বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন বলেন দীর্ঘ ১৭ বছর এই শহীদ মিনারে দাঁড়াতে পারিনি আজকে উন্মুক্ত হয়েছে রুহিয়ার ডিগ্রী কলেজ সকলেই আজকে স্বাধীনভাবে পুষ্পক অর্পণ করেছেন আজকের। এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেন।

দ্বিতীয় প্রহরে সকাল হওয়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে প্রভাতফেরিতে অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে সকলে মিলিত হন।

 পরবর্তীতে স্থানীয় একটি মিলনায়তনে একুশের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এবং নতুন প্রজন্মের কাছে একুশের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়া।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!