
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য সবাই প্রশাসনকে সহযোগিতা করবেন। যাতে কেউ কোনো ধরনের দুষ্কর্ম করে আপনার সরকার বা নেতার উপর কোন ধরনের দোষ চাপিয়ে না দিতে পারে অর্থাৎ আপনাদেরকে সজাগ থাকতে হবে দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন- কথা গুলি বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রি ডা. এজেডএম জাহিদ হোসেন ।
আজ শনিবার(২১ ফেব্রুয়ারী) বিকালে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে মতবিনিময় সভায় এই কথাগুলো বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন দুলাল,সিনিয়র সহসভাপতি মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির ভারপাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।
তিনি সরকারি সফর উপলক্ষে আজকে সকালে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর আসেন এবং সেখান থেকে গাড়িবহরে বেলা ১২ টায় নবাবগঞ্জ আসেন এবং সেখানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিমিয় করেন,পরে সেখান থেকে ঘোড়াঘাটে আসেন এরপর হিলি থেকে বিরামপুরে মতবিনিময় করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক