হোম » সারাদেশ » কাউখালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

কাউখালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

কাউখালী( পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে রয়েছে  শহীদ মিনারে পুষ্প অর্পণ, চিত্রাংকন, আবৃতি আলোচনা সভা ও ধর্মীয় উপোষণালায় দোয়া মোনাজ। রাত বারোটা এক মিনিটে উপজেলা প্রশাসন,  বিএনপি  ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক , সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে  পুষ্প মাল্য  অর্পণ করা হয়।
পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কান্তি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন,কাউখালী প্রেসক্লাবের  সভাপতি সাংবাদিক এনামুল হক্,স্কুলছাত্রী রুপা প্রমুখ।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!