
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র রমজান উপলক্ষে ৪ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম। গত ১৮ ফেব্রুয়ারি বিকালে আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বুলার তালুক এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ট্রস্টের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. আবদুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ট্রাস্টের মূল লক্ষ্য। রমজান মাসে দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো ট্রাস্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ