
বাসাইল (টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারী) উপজেলার কাশিল ইউনিয়নের বাহাতৈল নামক এলাকায় চায়না ফ্যক্টরীর সামনে দুপুর সাড়ে ১২টার দিকে মোটর বাইক দূর্ঘটনায় আকাশ(২০) নামের একজনের মৃত্যু হয়। নিহত আকাশ স্থানীয় বিয়ালা গ্রামের অমল মন্ডলের ছেলে। পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দ্রুতগামী একটি মোটর বাইক ভাতকুড়া বাসাইল রোডের চায়না ফ্যাক্টরীরর সামনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পেছনে থাকা সিএনজি ব্রেক কন্ট্রোল করতে না পেরে তার বাইকের সাথে ধাক্কা লাগে এবং সিএনজিটিও রাস্তায় উল্টে পাশের জমিতে পড়ে যায়। স্থানীয়রা এসে দ্রুত তাদের উদ্ধার করে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষনা করেন। সিএনজি চালক ও যাত্রীরা গুরুত্বর আহত হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, টাঙ্গাইল সদর থানা পোষ্টমর্টেম করেছে। নিহতে পরিবার মামলা করতে চাইলে আমরা আইনগত ব্যবস্থ্যা নেবো। বিনা ময়নাতদন্তে নিতে চাইলের আমাদের কাছে লিখিতভাবে জানালে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সেভাবে ব্যবস্থা নেবো।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২