
নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুছারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা আইয়ুব ফকির (৬০) এবং তার ছেলে দেলোয়ার (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে,নিহতদের গ্রামের বাড়ী শেরপুর সদর উপজেলার। তবে তারা জামালপুর পৌর এলাকায় বসবাস করেন। আইয়ুব ফকির তার দুই ছেলেকে নিয়ে জামালপুর থেকে গ্রামের বাড়ীতে মটর সাইকেল যোগে এসে নামাজ পড়ে জামালপুরে বাড়ীতে ফিরছিলেন।ফেরিঘাট ব্রিজ এলাকায় পৌঁছালে সেখানে থাকা পুলিশি চেকপোস্ট মটরসাইকেল থামাতে বলে।মটরসাইকেল থামালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক মটর সাইকেলের উপরে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই পিতাপুত্রের মৃত্যু হয়। তবে মোটর সাইকেলে থাকা অপর শিশু পুত্র(নাম জানা যায়নি) গুরুতর আহত হয়ে জামালপুর হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছে। শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান রহমান ভূঁঞা বলেছেন ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌছে গেছে। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঘটনাস্থল শেরপুর জামালপুরের দুই সীমার ১০ গজের মধ্যে হওয়ায় কোন থানা ব্যবস্থা নিবে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২