
মোঃএখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দারসুল ফোরকান ইসলামীয়া পাঠাগার-এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় মোরেলগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড মৌলভি আব্দুল করিম খানের বাড়ি শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ পৌর আমির মো. রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, রমজানের শিক্ষাই হলো সংযম, সহমর্মিতা ও মানবসেবা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক উদ্যোগকে আরও বেগবান করা।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক শামসুল হক খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।এছাড়াও তাদের বক্তব্যে এলাকার বিত্তবানদের এমন মহতি কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক