
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে মানবতার আলো স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। রোজার শুরু থেকেই প্রতিষ্ঠানটি অসচ্ছল মানুষের মাঝে চিনি, ডাল, বুট, চিড়া, মুড়ি, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মাসুম বিল্লাহ জানান, তাদের লক্ষ্য শুধু খাদ্য সহায়তা নয়, বরং তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তন আনা। তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণই পারে সমাজে স্থায়ী পরিবর্তন গড়ে তুলতে।
অন্যদিকে, কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান বলেন, নিঃস্বার্থ সেবাই প্রকৃত মানবতা। তিনি আড়ালে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান এবং তরুণদের অনুপ্রাণিত করতে চান মানবসেবায় এগিয়ে আসতে।
স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, রমজানজুড়ে এ কর্মসূচি চলবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম গ্রহণের পরিকল্পনা

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা