হোম » সারাদেশ » কাউখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষার দাবিতে শোভাযাত্রা

কাউখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষার দাবিতে শোভাযাত্রা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা  রক্ষার দাবিতে আনন্দ  শোভাযাত্রা করেছে বাংলাদেশ জমিয়তুল হিজবুল্লার ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার. (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ কাউখালী উপজেলা শাখার  উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানান এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শোভাযাত্রা র‍্যালি
করা হয়েছে। উপজেলা শাখা সংগঠনের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লীরা  শোভাযাত্রা ও র‍্যালির মাধ্যমে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের আহ্বান জানান।
শোভাযাত্রা শেষে উত্তর বাজার ব্রীজের পথ দেশে  সংক্ষিপ্ত পথসভা করেন শোভাযাত্রা/ র‍্যালিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ।এ সময় বক্তারা  বলেন, রমজান মাস ইবাদত-বন্দেগি ও আত্মসংযমের মাস। এ মাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার করা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য।
র‍্যালি থেকে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়, যেন সবাই শালীনতা বজায় রেখে রমজানের তাৎপর্য ধারণ করেন এবং বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করেন।
বক্তারা আরো বলেন, পবিত্র মাহে রমজান হল ইবাদতের মাস তাই বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় সে বিষয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এবং দিনের বেলা হোটেল বন্ধ রাখার বিষয়ে বলেন, বিকেল বেলা রাস্তার দু’পাশে ইফতার বিক্রি করেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। উপস্থিত মুসল্লীরা আহলান সাহলান মাহে রমাদান’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
 শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা স্বাগত র‍্যালির মাধ্যমে পবিত্র মাহে রমজানকে বরণ করে।শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায়  বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শাখার জমিয়াতুল হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুন হোসেন,ইমাম সমিতির সভাপতি  মাওলানা হাফেজ এবাদত হোসেন, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব।
রমজান উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন রমজানের পবিত্র রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় বিষয় কেউ যাতে কোন বাড়াবাড়ি না করে এ বিষয় খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!