
হিলি প্রতিনিধি
রমজানে বাজারে দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে দিনাজপুরের হিলিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে মুল্য তালিকায় দাম বেশি লেখায় এবং বেশি দামে পণ্য বিক্রি করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, আগামীকাল থেকে মাহে রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুই ব্যবসা প্রতিষ্টানকে মুল্য তালিকায় দাম বেশি লেখা এবং বেশি দামে পণ্য বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই রকম অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান