হোম » সারাদেশ » বাঘায় আউড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫০ হাজার টাকা

বাঘায় আউড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫০ হাজার টাকা

আবুল হাশেম, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে একটি আউড়ের (খাদ্যপণ্য) দোকানে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে জুয়েল রানার মালিকানাধীন আউড়ের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকানের ভেতরে থাকা আউড় পুড়ে যায়।

এ সময় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানের বেশ কিছু আউড় সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জুয়েল রানা জানান, আগুনে তার দোকানের প্রায় অর্ধ লক্ষ টাকার আউড় নষ্ট হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ নিশ্চিত করতে এখনও পর্যন্ত পারিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!