
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দমন-পীড়ন, মামলা-হামলা উপেক্ষা করে নেতাকর্মীদের নিয়ে মাঠদখলে রাখার কঠিন অধ্যায় পেরিয়ে জেলার মেধাবী ও জনপ্রিয় নেতা জামালপুর ৪ (সরিষাবাড়ী) আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমকে মন্ত্রীপরিষদে দেখতে চান সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দুঃসময়ের পরীক্ষিত সৈনিক, সাংগঠনিক দক্ষতায় অনন্য সংসদ নির্বাচনে ভোটের মাঠেও রেকর্ড জয় পেয়ে প্রথমবারের মতো ফরিদুল কবীর তালুকদারকে এমপি নির্বাচিত করে এলাকার ভোটারদের প্রত্যাশা তুঙ্গে।
বিএনপি’র সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, মরহুম ব্যারিঃ আব্দুস সালাম তালুকদার–এর ভাতিজা শামীম তালুকদার। সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি ফরিদুল কবীর তালুকদার পৌরসভার চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশাসনিক ও সাংগঠনিক দক্ষতার প্রমান রেখেছেন। টানা তিনবার জামালপুর জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়ে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করে তৃণমূল সংগঠন শক্তিশালী হয়ে আন্দোলনমুখী রাজনীতিতে দৃশ্যমান সক্রিয়তা তৈরি করে। কর্মীবান্ধব মনোভাব, মানবিক নেতৃত্ব, সততা ও ন্যায়ভিত্তিক অবস্থানের কারণে তিনি দ্রুতই জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন। শামীম তালুকদারের রাজনৈতিক পরিচয় ও পারিবারিক ঐতিহ্যও তাকে দিয়েছে আলাদা উচ্চতা। ফ্যাসিষ্ট শেখ হাসিনার অবৈধ সরকারের পতনের আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে নিজেই সম্মুখসারিতে থেকে সাফল্য দেখিয়েছেন বলে নেতাকর্মীদের দাবী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর জাতীয়তাবাদী দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর নীতি ও আদর্শ বুকে ধারণ করে ফরিদুল কবীর তালুকদারএর রাজনৈতিক আদর্শিক অবস্থানও সুস্পষ্ট। তার রাজনৈতিক বলিষ্ট ভূমিকা ও দিকনির্দেশনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষের মনোনীত প্রার্থী হয়ে আসনের ৮৮টি ভোট কেন্দ্রের প্রতিটিতে সর্বাধিক ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় লাভ করায় তিনি জেলায় এক অনন্য নির্বাচনী রেকর্ড গড়ে তার শক্ত গণভিত্তিরই প্রতিফলন। তাই জামালপুরবাসীর এখন একটাই প্রত্যাশা রাজপথের পরীক্ষিত এই নেতাকে মন্ত্রীসভায় দেখতে চান।
জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ জানান, দীর্ঘ ত্যাগ, দুঃসময়ের সাহসী ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও ব্যালটের বিপুল জনসমর্থন সব মিলিয়ে ফরিদুল কবীর তালুকদার শামীম এখন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার মতো পরিণত নেতৃত্বে পরিণত হয়েছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ