
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনে বিজয়ী হওয়ার পরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যাক্তিরা হলেন, উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কাদের খন্দকার একই ইউনিয়নের সেক্রেটারী আব্দুল আলিম সরদার।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। শুক্রবার ভোরে পূর্বশক্রতার জেরে উপজেলার গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাংচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
(ওসি) সাকিউল আযম বলেন, যুবদল নেতা আব্দুল লতিফ ১০/১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। হামলায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান