
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: সন্ত্রাসী, চাঁদাবাজি,টেন্ডার বাজি, দল বাজি করা অপরাধীদের কোন দল নেই। অপরাধী যেই হোক তার দলে কোন ঠাই নেই। জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।এই নির্বাচনে আমাকে ভোট দিয়েছে অথবা দেয় নাই আমি এই এলাকার এমপি হিসাবে সকলের অভিভাবক।
আমার কাছে সবাই সমান। আমার সাথে কথা বলতে কোন মাধ্যম প্রয়োজন নাই, যে কেউ চাইলেই কথা বলতে পারবেন। আমি এমপি নয় আমি আপনাদের সেবক, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীকে উদ্দেশ্য করে বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে কোন দ্বিধাবোধ করবেন না। তবে কোন নির্দোষ লোক যেন হয়রানি না হয়। এ কথাগুলো বলেছেন পিরোজপুর ২ (কাউখালী ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
তিনি শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় পিরোজপুরের কাউখালী উপজেলা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পরবর্তী উপস্থিত সুধী সমাজের সাথে শুভেচ্ছা বিনিময় করার পরে উপস্থিত সকলের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন। এছাড়া তিনি আরো বলেন, অন্যায় ভাবে কাউকে হয়রানি করা যাবে না। জনগণের সুখ-দুঃখে পাশে থাকবো এবং এলাকার সমস্যা গুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব ইনশাল্লাহ। আপনার আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি। সকল শ্রেণীর মানুষ সমান অধিকার পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন , সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার,রফিকুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সকল শ্রেণী পেশার মানুষ।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা