
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিরাজগঞ্জের ৬টি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলছে ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জেলার ৬টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
জানা যায়, ছয়টি আসনে মোট ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৩১৭ জন। নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন। ছয়টি সংসদীয় আসনে ভোটের নিরাপত্তায় ১৭ জন নির্বাহী হাকিম, ১ হাজার ৩৭৪ জন সেনা সদস্য, ৯৬ জন র্যাব সদস্য, ৩৬০ জন বিজিবি সদস্য, ১ হাজার ৯৮৪ জন পুলিশ, ১২ হাজার আনসার সদস্য ভোটকেন্দ্র ও ভোটারের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এছাড়াও পুলিশ সদস্যদের কাছে অন্তত ৩০০ ‘বডি ওর্ন’ ক্যামেরাসহ প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-১ সদর-কাজিপুর একাংশ নিয়ে গঠিত এই আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪জন। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বর্তমান ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮জন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন পুরুষ, ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন নারী ও চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন পুরুষ, ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন। উল্লাপাড়া-৪ উল্লাপাড়া-৪ (সলঙ্গা একাংশ) আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। যার মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন পুরুষ, ২ লাখ ৩২ হাজার ১২৫ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৬ জন। সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে ভোটার রয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। নারী ভোটার রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন, পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে তিনজন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনা এবার জেলার ছয়টি আসনে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন। এদের অধিকাংশই নারী ও তরুণ ভোটার। বিভিন্ন রাজনৈতিক দলের ৩৭ জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, সরকার ও জনগণ আমাদের উপর আস্থা রেখেছে। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ পেয়েছি। সব পর্যায়ে সরকারি কর্মকর্তাসহ জনগণের সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উৎসবমুখর ভাবে ভোটগ্রহন চলছে।
তিনি আরও জানান, অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ নাই সেখানে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। আচরণবিধি লঙ্ঘনসহ কোন ধরনের নির্বাচনি আইন ব্যত্যয় ঘটনানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা