
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরে কাউখালীতে সকাল ৭ টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। এ সময় উপজেলা ফলইয়বুনিয়া কেন্দ্রে উপস্থিত হলে দেখা যায় পিরোজপুর ২ আসনের কাউখালী উপজেলার ফলোইবুনিয়া সকাল ৭:৩০ মিনিটে কেন্দ্রে ভোটারদের সাথে সাথেই উপস্থিত হন সেনাবাহিনীর একটি টহল টিম এর কিছু সময় পরেই উপজেলা গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু সাঈদ । তার সাথে পুলিশ সুপার, সেনাবাহিনী কর্তৃপক্ষ, রেব, আনসার, থানা পুলিশ, নির্বাহী অফিসার, নির্বাচন অফিসার,সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় বিভিন্ন কেন্দ্রে ভোটারা ভোট প্রদান করার জন্য শৃঙ্খলব্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন।এ উপজেলায় ৩৩ টি ভোট কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে অনেক কেন্দ্রে ঠান্ডা জনিত কারণে সকাল ৭:৩০ মিনিটে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়ে যায় ।কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের কেন্দ্রের ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মোঃ রাজীব আহমেদ
জানান একটা পর্যন্ত ৩৮ পার্সেন্ট ভোটার উপস্থিত হয়েছেন । ভোট কেন্দ্রর শান্তিপূর্ণ এবং পরিবেশ স্বাভাবিক আছে। প্রার্থীদের এজেন্ট যথা সময়ে কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং কিছু কিছু ভোটকেন্দ্রে ভোটাররা সকাল ৭ঃ১৫ মিনিটেই লাইনের দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে ভোট দিয়েছেন।ফলইবুনিয়া কেন্দ্র ৭ঃ৩০ ভোট শুরু হয় সাতটা দুই মিনিটেই দুইটি ভোট গ্রহণ করা হয়েছে।
সাতজন প্রার্থী পিরোজপুর ২ আসনে ভোটের লড়াই করছেন। এরা হলেন বিএনপি প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ধানের শীষ মারকা নিয়ে নির্বাচন করছেন, বাংলাদেশ জামাতে ইসলাম দাঁড়িপাল্লা মার্কা নিয়ে প্রার্থী শামীম সাঈদী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাত পাখা নিয়ে আবুল কালাম আজাদ নির্বাচনী মাঠে আছেন। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ঘোড়া মার্কা এবং তার আপন ছোট ভাই মোঃ মাহিবুল হোসেন – জাতীয় পার্টি (জেপি)বাইসাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। এবি পার্টি ফয়সাল খান ঈগল মার্কা ও গণ অধিকার পরিষদের আনিসুর রহমান সহ মোট সাতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সকাল আটটা দশ মিনিটে এবি পার্টি প্রার্থী ভোট কেন্দ্রে উপস্থিত হন। এ সময় তিনি জানান কাউখালীতে কোন সহিংসতা বা কোন সমস্যা হবে বলে মনে করেন না। পিরোজপুর ২ আসনে শান্তিপূর্ণ ভোট হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তিনি আরো বলেন সকল দলের উচিত শান্তিপূর্ণ ভোট হওয়ার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। কাউখালী সরকারি এসবি বালিকা বালিকা বিদ্যালয় কেন্দ্রের ভোটার আঞ্জুমানারা বেবির সাথে উপস্থিত হয়ে নতুন ভোটার হিসেবে জীবনের প্রথম ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেন কলেজ ছাত্রী তাজিন ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয় আনন্দ প্রকাশ করেন তিনি জানান আমার জীবনের সর্বপ্রথম ভোট দ্রুত ও শান্তিপূর্ণ পরিবেশে দিতে পারে আনন্দিত ।
হাফেজ মাওলানা আসাদুল্লাহ ভোট কেন্দ্র থেকে ফিরে বলেন খুব সুন্দর এবং স্বচ্ছ ভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোট কেন্দ্র থেকে ফিরে
ভোটাররা এভাবেই আনন্দ উল্লাস করে বাড়ি ফিরেন। এই উপজেলায় ৩৩ টি কেন্দ্রে ভোটগ্রহন চলছে। ৬৫% থেকে ৭০% ভোটার উপস্থিতি হয় ভোট প্রদান করবেন বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার