
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭.০২.২৬) সকাল ৮ টা থেকে বিকাল পর্যন্ত কলেজের মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সুরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সহঃ প্রধান শিক্ষক আব্বাস আলীর সার্বিক পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় ক্রীড়া শিক্ষক আশরাফ আলী ও সিনিয়র শ্রী রতন কুমার ঘোষের সঞ্চালনায় এই প্রতিযোগিতার ১০৫ টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকমণ্ডলী। এরপর অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের সহঃ প্রধান শিক্ষক (দিবা শাখা) মোঃ আলমগীর হোসেন, ভোকেশনাল ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক জাকির হোসেন, আহসান হাবিব, পাপিয়া আক্তার সহ শিক্ষকমণ্ডলী, ছাত্র ছাত্রী ও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান