
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মু. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৩টার দিকে নাচোল হাটচাতালে, উপজেলা আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে ও পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আবুজার গিফারি, সহ-সেক্রেটারী ও জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ। এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাচোল পৌর নায়বে আমীর ডাঃ রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমীর ইমামুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ বারের সভাপতি এ্যাড. ইসাহাক আলী, সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট মারুফুল ইসলামসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা।
প্রধান অতথি ড. মু. মিজানুর রহমান তার বক্তব্যের মাঝে বলেন, এ আসনের নাচোলবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ-দূর্ণীতির বিরুদ্ধে ও ন্যায় এবং ইনশাফের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে একটি করে ভোট প্রার্থনা করেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান