
মোঃ এখলাস শেখ , মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং সদর ইউনিয়ন এ দাড়ি পাল্লা মার্কার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুর আলীম-এর উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় নেতাকর্মী, সাধারণ ভোটার, নারী-পুরুষ ও তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর আলীম বলেন, “এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সবচেয়ে বড় সংকট হলো সুপেয় ও বিশুদ্ধ পানির অভাব। আমি নির্বাচিত হলে এই সমস্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধান করব। প্রতিটি গ্রামে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। কোনো পরিবার যেন দূষিত পানি পান করতে বাধ্য না হয়—সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। শুধু পানি নয়, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।”
জনসভায় স্থানীয় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নের জন্য একজন সৎ ও যোগ্য প্রতিনিধি প্রয়োজন, এবং অধ্যক্ষ আব্দুর আলীম সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম।
সভা শেষে বিপুল সংখ্যক মানুষ তাকে সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত