
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন অলিগলিতে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে ড. ইলিয়াস মোল্যা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জনগণের সেবায় কাজ করার সুযোগ চান। এসময় নেতা-কর্মীদের ‘দাঁড়িপাল্লা’র পক্ষে স্লোগানে স্লোগানে পুরো বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মাঝেও এই গণসংযোগকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রচারণায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর এস এম রিদওয়ানুন্নবী ও এনসিপির জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক বায়েজীদ হোসেন শাহেদসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইনসাফ কায়েমের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার