
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আধুনিক নাগরপুর দেলদুয়ার গড়ার লক্ষ্যে নাগরপুরে ব্যাপক গণসংযোগ ও বাইসাইকেল মার্কার লিফলেট বিতরণ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী তারেক শামস খান হিমু।
বুধবার ৪ ফেব্রুয়ারি’২৭ নাগরপুর সদর ও মামুদনগরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও বাইসাইকেল মার্কার লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নাগরপুর দেলদুয়ারের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। িএ সময় তিনি বলেন- পরিবর্তন আনতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার কোনো বিকল্প নেই।
স্থানীয়রা তার গণসংযোগ কার্যক্রমে ইতিবাচক সাড়া দেন এবং এলাকার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন
জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ