
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মজনু (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান বিলবালিয়া গ্রামের মরহুম আব্দুল মজিদ মাস্টারের পুত্র।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার সেঙ্গুয়া শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটএর সিনিয়র শিক্ষক মিজানুর রহমান বুধবার দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের লাইন স্পর্শে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয় হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন