হোম » সারাদেশ » বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রতন গ্রেপ্তার 

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রতন গ্রেপ্তার 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় র‍্যাব-১২ এর সিপিএসসি (ক্যাম্প) এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ রতন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে।
গত ৩১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের ঠনঠানিয়া কোচ টার্মিনাল এলাকায় টিআর ট্রাভেলস কাউন্টারে গিয়ে ধারালো দা হাতে চাঁদা দাবি করে রতন ও তার সহযোগীরা। চাঁদার টাকা দিতে দেরি করায় কাউন্টারের বুকিং মাস্টার মোঃ রইচ উদ্দিন (৪৫) কে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় মোঃ আজাদুল হক উজ্জল (৪৯) বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্প এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মোঃ রতন গ্রেফতার এড়াতে বগুড়া শহরের মালতিনগর এলাকায় অবস্থান করছে। র‍্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর একটি চৌকস অভিযানিক দল মালতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!