
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলায় ৮৪ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। সংগঠনের সারা দেশে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোর্শেদ জিতু। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন রবিউল ইসলাম। মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন ইখতে খাইরুল হক মাহি এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন তন্নী আক্তার। কমিটিতে আরও রয়েছেন ১১ জন যুগ্ম আহ্বায়ক, ১১ জন যুগ্ম সদস্য সচিব, ১১ জন সংগঠক, ১ জন সহ-মুখপাত্র এবং ৪৬ জন সদস্য।
গত মঙ্গলবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম ও মুখ্য সংগঠক হাবিব আল ইসলামের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২