হোম » সারাদেশ » বিএনপির জন্ম হয়েছে সংস্কারের জন্য-এ জেডএম জাহিদ হোসেন

বিএনপির জন্ম হয়েছে সংস্কারের জন্য-এ জেডএম জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি
ধানের শীষ জয়ী হলে হিলি স্থলবন্দর আরও আধুনিকায়ন হবে। কর্মচঞ্চল হবে, স্থলবন্দর দিয়ে যত বেশি ব্যবসা-বাণিজ্য হবে তত অর্থনৈতিক চাকা ঘুরবে, কর্মসংস্থানের সুযোগ হবে। হাকিমপুর বাসির উন্নয়ন হবে। কাজেই মনে রাখতে হবে আমাদের ধানের শীষে আপনাদের পক্ষে থাকতে হবে। কারণ ধানের শীষের চেয়ে সত্যিকার অর্থে যদি উন্নতির কথা বলেন শহীদ জিয়ার মার্কা ধানের শীষের ১৯৭৯ সালে আপনারা ধানের শীষের পক্ষে রায় দিয়েছিলেন উপরিক্ত কথাগুলি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি’র মনোনীত ধানের শীষের দিনাজপুর ছয় আসনের প্রার্থী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আরো বলেন, সংস্কার হচ্ছে বিএনপি’র মধ্যগত মস্তিষ্ক দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের জন্য সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে চায়। সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। বিএনপির কিন্তু ভবিষ্যৎ মুখী দল, সেই জন্য আমাদের নেত্রী বলেছেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আমাদের নেতা বলেছেন দলের চেয়ে দেশ বড় অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা কোন অবস্থাতেই নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য কাজ করে না। বিএমপি জনগণের আশা আকাঙ্ক্ষাকে লালন করতে চায় এজন্য সংস্কারের পক্ষে বিএনপি সব সময় ছিল। কেউ কেউ আজকে বিভিন্নভাবে বিদ্রুপ করার চেষ্টা করছেন কিন্তু শুনলে মুখে হাসি পায় একটি স্লোগান আমরা আগে দিতাম আর দিতে চাইনা কিন্তু হাসি লাগে এর জন্যই যারা সংস্কারের কথা আজকে বলতেছেন তারা ২০২৪ সালের ৫ আগস্ট এর পরে ডিমের খোলস থেকে বের হয়ে এসে সংস্কারের কথা বলছেন। আর বিএনপি বলেছেন ২২ সালের  ২৩ শে জুলাই থেকে কাজেই বিএনপি জানে সংস্কার কিভাবে করতে হয়।
‎ রবিবার রাতে হাকিমপুর উপজেলার বিশাপাড়া মাদ্রাসা ও বোয়ালদাড় এবং মোল্লা বাজারে পৃথক পৃথক ভোটের প্রচার প্রচারণা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।
‎এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান,বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!