
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে দেশের শিক্ষিত বেকারদের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলে স্বাবলম্বী করার পদক্ষেপ নিবে। ভোটের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহামান ও আরাফাত রহমান কোকোসহ অসংখ্য বিএনপির নেতাকর্মী অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারী সেই ভোটের অধিকার প্রয়োগের সময় এসেছে। ধানেরশীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে সহনশীল ও সহানুভুতির পরিবেশের মাধ্যমে আলোকিত সরিষাবাড়ী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন সরিষাবাড়ী আসনের বিএনপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। শনিবার (৩১ জানুয়ারী) উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নে চর সরিষাবাড়ীর কাঠের ব্রীজ, বটতলা ঈদগাহ মাঠ, চর আদ্রা দক্ষিণ পাড়া, রাখাল গাছা, দাসেরবাড়ী মোড়সহ ৯টি স্থানের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদুল কবির তালুকদার শামীম। এ ছাড়াও তিনি ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ধানেরশীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। পথসভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পূরুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা