হোম » সারাদেশ » গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধা ৬ ঘঠিকায় উপজেলা বিএনপির অফিস কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আর্দশে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর পৌর শাখার ২নং ওয়ার্ড সেক্রেটারি  মো.সোহাগের নেতৃত্বে অন্যান্য  নেতা-কর্মীদের নিয়ে মজলুম জননেতা এড.মো.আব্দুস সালাম পিন্টূ উপস্থিতিতে বিএনপিতে যোগদান করেন।মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টূ রজনী গন্ধার স্টিক দিয়ে আগতদের বরণ করে নেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,উপজেলা যুবদলের আহবায়ক মো.সাইফুল ইসলাম তালুকদার লেলিন, পৌর বিএনপির সদস্য সচিব মো.চান মিয়া, যুগ্ম আহবায়ক ডা.শমসের আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মুনছুর রহমান,উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহামেদ সোহাগ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সদস্য সচিব খন্দকার হেলাল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মিন্টূ মিয়া প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!