
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের কাটনার পাড়া, দত্তবাড়ি শহীদ তারেক সড়ক হোসনেআরা ভিলার দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে থাকা সাধনা ঔষধালয়ের ইনচার্জ প্রাণেশ চন্দ্র দাস (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। প্রাণেশ চন্দ্র দাস দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার স্ত্রী অর্চনা দত্ত জানিয়েছেন, মৃত্যুর কয়েক দিন আগে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তার ভাইকে ফোনে জানান। ডাক্তারও পূর্বেই সতর্ক করেছিলেন যে তার অবস্থা ভালো নয় এবং যে কোনও সময় হার্ট অ্যাটাক হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারী রাতে তিনি নিজের রুমে শুয়ে ছিলেন। শুক্রবার সাড়ে ১১টার সময় পাশের ভাড়াটিয়া মোঃ জিয়াউর রহমান লক্ষ্য করেন, ডিজিস্ট সময়মতো ঘুম থেকে উঠেননি। দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি বাড়ির মালিককে খবর দেন। পরে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের সহায়তায় ঘরে প্রবেশ করা হলে তিনি মৃত অবস্থায় পাওয়া যান।
প্রাণেশ চন্দ্র দাস বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কের সাধনা ঔষধালয়-এ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের অন্য সদস্যরা মৌলভীবাজারে থাকায় তিনি একাই ভাড়া করা রুমে থাকতেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২