হোম » সারাদেশ » পীরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ছাত্রলীগের সাবেক সম্পাদক আটক

পীরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ছাত্রলীগের সাবেক সম্পাদক আটক

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রালীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের রঘুনাথপুরস্থ আলীপুকুর ঈদগাহ্ মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।
পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদকে ৫৪ ধারায় আটক করে ঠাকুরগাঁও আদালতে সোপদ্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!