
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম- ১৪ চন্দনাইশ- সাতকানিয়া (আংশিক) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি অমান্য করে নগদ টাকা চাঁদা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমদ। গত (২৯ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলার দোহাজারী পৌরসভা সদরে নবনির্মিত দোহাজারী শাহী জামে মসজিদে নগদ ৫ লক্ষ টাকা চাঁদা প্রদান করেন। দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতেখার উদ্দীন সুমনের নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত থেকে নগদ টাকাগুলো প্রদান করেন। নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীরা নগদ টাকা চাঁদা দিতে পারে কি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। নগদ টাকা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মাহাফুজসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।
এব্যাপারে দোহাজারী পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার সকালে ১১টার নির্মাণাধীন দোহাজারী শাহী জামে মসজিদে বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমদ স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে নগদ ৫ লাখ টাকা চাঁদা প্রদান করেন। নির্বাচনী প্রচারণা চলাকালে ধর্মীয়সহ কোন প্রতিষ্টানে চাঁদা প্রদান নির্বাচনী আচরণবিধি লঙন। এব্যাপারে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে আশাকরি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা মোঃ রাজিব হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারণার সময় প্রার্থী কর্তৃক কোন প্রতিষ্টানে চাঁদা প্রদান নির্বাচনী আচরণবিধি লঙন। কোন প্রার্থীর বিরুদ্ধে এধরনের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগদ টাকা প্রদানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে চন্দনাইশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ