
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ২৮ জানুয়ারি বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুয়াপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন সাগর এর নির্বাচনী প্রচার জনসংযোগ করেছেন। সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোঃ মনোয়ার হোসেন সাগর সরাসরি দোকানে দোকানে হাত পাখা মার্কার ভোট চাইলেন।
ভোটারদের নিকট গিয়ে ভোট চাইলেন হাতপাখা মার্কার এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করলেন। তিনি আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কা গোপালপুর ভুয়াপুর সংসদ সদস্য নির্বাচিত হলে অন্যায় ও দুর্নীতি দূর করবেন।এর আগে গোপালপুর থানা সংলগ্ন চত্বর অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন সাগর। হাফেজ রুহুল আমিনের সভাপতি তে সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিচালিত হয় ।
টাঙ্গাইল ২ গোপালপুর- ভুয়াপুর সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন সাগর ভোটারদের নিকট ঘুরে হাতপাখা মার্কা ভোট প্রার্থনা করেন এবং অঙ্গীকার করেন আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা সংসদ সদস্য হতে পারলে গোপালপুর ভুয়াপুর উপজেলা থেকে দুর্নীতি, মাদক মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, ঘুষ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, জনগণের ভোগান্তি দূর করা হবে এবং কোন প্রকার চাঁদাবাজি করতে দেওয়া হবে না । ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কা জয়যুক্ত হলে সংসদ সদস্য হতে পারলে বাংলাদেশে ইসলামী শাসন ইসলামী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে কৃষকের স্যার কীটনাশক দেওয়ার ব্যবস্থা করা হবে ন্যায্য মূল্যে। তাই গোপালপুর বাঁশির কাছে ভোট প্রার্থনা করে বলেন ইসলামী আন্দোলন হাত পাখা মার্কাকে জয়যুক্ত করার জন্য।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ