
জেএম.মমিন, বোরহানউদ্দিন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে সকল দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সেবা গ্রহিতাদের মধ্যে গণভোটের বিষয়ে প্রচারণার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার,বরিশাল বিভাগের পরিচাল যুগ্ম-সচিব খোন্দকার আনোয়ার হোসেন । বুধবার (২৭ জানুয়ারী) উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অনুরোধ জানান।
খোন্দকার আনোয়ার হোসেন আরও বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে। চারটি বিষয়ের ওপর গণভোট হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুইকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা,স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলের বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে। তিনি বলেন,উল্লিখিত ৪টি পরিবর্তন চাইলেই হ্যাঁ ভোট,না চাইলে না ভোট বিষয়গুলো জনগনকে বুঝাতে হবে।
সহকারী রির্টানিং অফিসার ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতি নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্ননা দেন সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস। আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার বোরহানউদ্দিন মো ফয়ছাল,আবাসিক মেডিকেল অফিসার কেএম রেজওয়ানুল ইসলাম,মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,প্রাণি সম্পদ কর্মকর্তা মোসা নাজনীন,উপজেলা প্রকৌলশী ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক