
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তপ্রাপ্ত আসামি মোঃ সোহাগ সরকার (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২।
গত ২৬শে জানুয়ারি ভোর আনুমানিক ৪টার দিকে র্যাব-১২ এর অধীনস্থ সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর, চামড়ার গোডাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া সদর থানার মামলা নং-৭৭ (তারিখ: ২২/১০/২০২৫) এর ধারা ১৪৩/১৪৭/৩২৩/৩২৬/৩০৭/১১৪/১০৯ দণ্ডবিধি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন এর ৩/৫/৬ ধারায় অভিযুক্ত তদন্তপ্রাপ্ত আসামি সোহাগ সরকার গ্রেফতার এড়াতে ওই এলাকায় অবস্থান করছিল।
গ্রেফতারকৃত সোহাগ সরকার বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মজিবর রহমান।
র্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২