
রবিউল হাসান লায়ন, জামালপুর
১৪২ জামালপুর-৫ ( সদর উপজেলা) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা নির্বাচনি এলাকা পরিদর্শন করেছেন। সোমবার দিনব্যাপী এ নির্বাচনী আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইকবাল মাহমুদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর এর মাঝামাঝি সময় থেকে নির্বাচনি অনুসন্ধান কমিটি তাদের কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজনীন আখতার এর সাথে আসন্ন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন অনুসন্ধান কমিটির সদস্যরা। পরে সদর উপজেলার নান্দিনা, শরীফপুর ও রানাগাছাসহ আশপাশের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তারা। এ সময় অনুসন্ধান কমিটির কাজ দেখে জনগণের মাঝে
স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়।
অনুসন্ধান কমিটির সদস্য জামালপুর অর্থঋণ আদালতের স্ট্যানোগ্রাফার মো. ওয়াহিদুজ্জামান রবিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান কমিটির কার্যালয় জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত। গত ডিসেম্বর থেকে প্রায় প্রতিদিনই তাদের টিম বের হচ্ছে নির্বাচনী এলাকায়।
নির্বাচনী এলাকার বর্তমান পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। সেনাবাহিনী, র্যাব, স্ট্র্যাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী