
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে কোরআন অবমাননাকারী আকাশ (২৫) এর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার বিকেলে পৌর শহরের দিয়াবাড়ি ও জঙ্গলপাড়া এলাকাবাসী এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
জানা যায়, জামালপুরে কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত স্থানীয় যুবক আকাশের সর্বোচ্চ শাস্তির দাবিতে পৌর শহরের দিয়াবাড়ি পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জঙ্গলপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. রাসেল, স্থানীয় হাফেজ মোঃ আব্দুল্লাহ, মাওলানা জাকারিয়া, মো: সোহেল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা কুরআন অবমাননাকারী আকাশের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, কুরআন অবমাননার ঘটনা প্রকাশ হলে রোববার রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার ইলেকট্রিক মিস্ত্রী আনোয়ার হোসেনের পুত্র আকাশ মিয়াকে আটকের পর গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, কোরআন অবমাননার অভিযোগে প্রথমে অভিযুক্ত আকাশ কে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয় এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। পরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আকাশ এর বড় বোন রানী বেগম (৩৮) কে আটক করে পুলিশ। সোমবার তাদের দুজনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন