
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রউফ তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
সমাবেশে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম। আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাফেজ মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি হুসাইন আহমেদ, জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মুফতি মুস্তাফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ খান রাসেল এবং সেক্রেটারি এইচ এম ইলিয়াস উদ্দিন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, নীতি ও নেতৃত্ব সঠিক না হলে দেশের কল্যাণ সম্ভব নয়। তিনি জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারকে ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এগিয়ে এসেছেন।
এ সময় তিনি হাতপাখা প্রতীকে আব্দুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশ শেষে প্রার্থীর জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন